দিনের চলার বার্তা
মিতালী দাস সিং
রাত্রি এসে ভোরকে জানায়
সকালবেলার শুভেচ্ছা,
সারাটা দিন কাটুক ভালো
এই হলো তার ইচ্ছা।
সকালবেলা এগিয়ে চলে
দিনের বেলার দিকে,
ঊষাও তাই বার্তা পাঠায়
দিনটা কাটুক সুখে।
দিন যখন হাজির হলো
সন্ধ্যা বেলার ক্ষণে,
শঙ্খধ্বনি জানিয়ে দিলো
হাজির সে তার সনে।
ধীরে ধীরে রাত্রি আসে
সারাটা দিন শেষে,
আসবেই এক নতুন দিন
নতুন রঙেরই বেশে।
পৃথিবী যখন ঘুরতে থাকে
নিজের চারিধারে,
সকাল, দিন ,সন্ধ্যা, রাত্রি
আসে বারে বারে।
সূর্য তাই করে নিয়ন্ত্রণ
পৃথিবীর আনাগোনা,
জীবন চলবে ততদিন
যতদিন থাকে সম্ভাবনা।
পৃথিবী যেদিন ডুবে যাবে
সূর্যেরই হৃদয় অন্তরে
এ জগত সেদিন হবে প্রাণহীন
মহাকাশেরই, নিয়মের ভারে।