নতুন পথ চলা

May 1, 2026
নতুন পথ চলা
মিতালী দাস সিংহ

অনেক অনেক ছাত্র ছাত্রী এখন
বেরিয়ে পড়ছে ভারত ছেড়ে,
বিখ্যাত দেশগুলোতে পড়ার জন্য 
ইচ্ছে গেছে অনেক বেড়ে ।।
সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা 
জীবনের নতুন চলার পথে,
এগিয়ে চলুক মনের বাসনা
এই ভাবেই সুন্দর গতিতে ।।
নতুন দেশ, নতুন পরিবেশে
পথ চলা শুরু হবে আবার ,
পড়াশোনার সাথে ব্যস্ত যে জীবন
সর্বদা হেসে শুদ্ধ হবে সবার ।।
পুরোনো গাছে নতুন ডালপালার মতো
এবার তাদের যত শাখা মেলবে,
মনের মাঝে তাদের যে স্বপ্ন
রঙ বেড়ে স্বপ্ন আরো বাড়বে ।।
এই ভাবেই এগিয়ে চলুক
নতুন পথ চলা,
জীবন আর সমৃদ্ধ হবে 
সাথে মনের কথা বলা ।।
← Back to Blog