আমার জীবন ধারা
মিতালী দাস সিংহ
বিশ্বজননী যখন পাঠালেন আমায়
এই ধরণীর বুকে,
ভারতবর্ষে আমি জন্ম নিলাম
জীবন শুরু হলো সুখে।
পড়াশোনা, চাকরি বাকরি এবং
বিবাহের সূত্র ধরে,
থেকেছি ভারতের বেশ কিছু স্থানে
মনের আনন্দ সহকারে।
তারপরেতে পাড়ি দিলাম এদেশ, ওদেশ, বিদেশে,
মন যদিও থাকে সর্বদা নিজের জন্মদেশে।
বিদেশে ও পেয়েছি অনেক বন্ধু
যাদের সাথে আছে মনের যোগ,
এমনি ভাবেই এগিয়ে চলছে জীবন
যে দেশেই আমার থাকা হোক।
খালি একটা প্রার্থনা আমি রেখেছি
নিজের মনে প্রাণে,
বিশ্বজননী যেদিন বিদায় দেবেন
থাকি যেন নিজের জন্মস্থানে।।